রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত, আহত – ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬০ Time View

 

বাপ্পী লাহিড়ী,নাটোর প্রতিনিধি : নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০জন। আজ বুধবার ভোর রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এতে ট্রাক চালক আবু মুসা এবং আসাদুল ইসলাম নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি কাঠ ভর্তি ট্রাকের ও পিকআপের মধ্যে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

তবে ঘটনাস্থলেই ট্রাক চালক আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit