শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

৫২ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্ক নিউজ :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ১২ জানুয়ারি। সেই হিসেবে ৫২ বছরে পদার্পণ করল বিশ্ববিদ্যালয়টি। ২০০১ সাল থেকে এ দিনটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৯৭০ সালের ২০ আগস্ট তত্কালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করে। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়। 

কভিড মহামারির কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে অনলাইনে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের পরিপ্রেক্ষিতে সতর্কতা এবং সার্বিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। বিজনেস স্টাডিজ চত্বরে অনলাইনে যুক্ত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১১টা ৫ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টা ৩৫ মিনিটে একক পরিবেশনা, ১১টা ৫০ মিনিটে রঙ্গন-মাইম একাডেমি পরিবেশিত মূকাভিনয়, দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিবেশনায় পুতুল নাট্য মঞ্চায়ন হবে।

বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানসূচিতে https://bdren.zoom.us/s/7968013991 এবং জুম আইডি 7968013991-তে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit