সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

বঙ্গবন্ধুর চিঠির সূত্রে ভিখারিনী ইফাতনকে প্রধানমন্ত্রীর উপহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২১০ Time View

 

ডেস্ক নিউজ :  পাঁচ দশক ধরে বঙ্গবন্ধুর চিঠি সংরক্ষণকারী শহীদ রমজান আলীর স্ত্রী ভিখারিনী ইফাতনের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। 

গত রোববার বিকেলে ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামে ইফাতনের বাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা, টাঙ্গাইলের শাড়ি, ফলমূলসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক ড. আতাউল গনি। 

জেলা প্রশাসক জানান, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর মাহমুদপুর গণহত্যার দিন ইফাতন বেওয়ার স্বামী রমজান আলী শহীদ হন। স্বামী শহীদ হওয়ার স্বীকৃতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি চিঠি পান ইফাতন বেওয়া। 

১৯৭২ সালের ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর পাঠানোর ওই চিঠি ইফাতন বেওয়া ৫০ বছর ধরে সংরক্ষণ করে আসছেন। স্বাধীনতার ৫০ বছরেও বিধবা ইফাতনের খবর কেউ রাখেননি। এটি ছিল খুবই বেদনাদায়ক। অভাব অনটনে ইফাতন বেওয়া পেট চালাতে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছেন। গণমাধ্যমের এমন খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আসে। 

রোববার টাঙ্গাইলের জেলা প্রশাসককে তিনি গণহত্যার শিকার ইফাতন বেওয়াসহ শহীদ ১৭ পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তিনি জানান, ইফাতন বেওয়াসহ ১৭ শহীদ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হিসেবে একটি করে বীরনিবাস নির্মাণ করে দেয়া হবে। তাঁরা যাতে শহীদ পরিবারের সদস্য হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রয়োজনীয় সহযোগিতা পান সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

শহীদ পরিবারের হতদরিদ্র সদস্যরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেয়ে খুশিতে আপ্লুত হন। ইফাতন বেওয়া জানান, অভাব অনটনের সঙ্গে ৫০ বছর ধরে লড়াই করছি। বহুদিন অনাহারে থাকতে হয়েছে। পাড়ায়-পাড়ায় মাগন (ভিক্ষে) করে পেট চালিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লি¬ক, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, গোপালপুর থানার (ওসি) মোশারফ হোসেন প্রমুখ।- বাসস

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit