মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

৭০০ কেজি জাটকা জব্দ, গরিব ও এতিমদের মাঝে বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৭১ Time View

 

ডেস্ক নিউজ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় টমটমের দুই চালককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকাল ৫টার দিকে ওছখালী ব্রিকফিল্ড এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল ওছখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রিকফিল্ড এলাকায় দুটি টমটমের গতিরোধ করা হয়। পরে ওই গাড়িগুলোতে ঝুড়িতে থাকা প্রায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এর পর ওই দিন সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit