শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কক্সবাজার সৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

ডেস্ক নিউজ : পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এ কর্মসূচির উদ্বোধন করেন।

ঢাকা রাউন্ড টেবিল ও কক্সবাজার টুরিস্ট পুলিশের সহযোগিতায় এ আয়োজনে আরএফএল গ্রুপের প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সৈকতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন।

আর এন পাল বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ হিসেবে আরএফএলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এপ্রেক্ষিতে আমরা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। এরই অংশ হিসেবে এবার আমাদের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে টেল প্লাস্টিকসের সৌজন্যে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি হাতে নিয়েছি আমরা।

তিনি আরও বলেন, ‘এ কমসূচির উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। আগামীতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দেশের বিভিন্ন নদী বন্দরে এ ধরনের কর্মসূচি পালন করার ইচ্ছা রয়েছে।’

এ সময়ে টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান ও হেড অফ মার্কেটিং ফাহিম হোসেনসহ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit