শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

পশ্চিম দিগন্তে সরকারের বিরুদ্ধে ডঙ্কা বাজছে : জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপির সমালোচনা করে গণস্বাস্থ্য বোর্ডের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘গত দুই দিন ধরে বিএনপি নেতাকর্মীদের বলতে শুনেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে বিরোধী দল দমন করছে বর্তমান সরকার। কিন্তু তাদের একটা নেতাকেও বলতে শুনলাম না তাঁরা ক্ষমতায় গেলে এই আইন বাতিল করবেন। কেবল হাসিনা খারাপ, শুধু তাঁর বিরোধিতা করে লাভ নেই।’তিনি এ সময় বলেন, ‘আপনারা ক্ষমতায় গেলে কী কী পরিবর্তন করবেন সেটার ঘোষণা দেন। আপনারা একাই কিছু করতে পারবেন না। সবাইকে সঙ্গে নিয়ে রাস্তায় নামুন। আপনাদের চরম ব্যর্থতা, খালেদা জিয়ার প্রতি অন্যায় হচ্ছে সেটার জন্য এখন পর্যন্ত কিছুই করতে পারলেন না।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়ে শেখ রেহানাকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড় ব্যর্থতা, গণতন্ত্র কবরে গেছে। ভোট হয় না, লোকে ভোট দিতে পারে না। জাফরুল্লাহ বলেন, ‘এখন আপনার অবস্থা এত খারাপ যে পশ্চিম দিগন্তে আপনার বিরুদ্ধে ডঙ্কা বাজাতে শুরু করেছে। এটা ঢাকতে আপনি দালাল নিয়োগ করেছেন। দালালরা কখনো সত্যকে চাপা দিতে পারে না। আর আপনি উন্নয়নের কথা বলছেন। অথচ যে কাজ করা যেত ১০-১৫ হাজার কোটি টাকায়, সেটাই ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে করছেন। সর্বত্র অনাচার-দুর্নীতিতে ছেয়ে গেছে। এখন সম্ভবত আপনার বোঝার সময় হয়েছে, আপনার পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, ‘আপনি যদি বঙ্গবন্ধুকে সত্যিকার অর্থেই ধারণ করেন কিংবা সম্মানিত করতে চান তাহলে উচিত হবে যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার গঠন করা। জাতীয় সরকার প্রতিষ্ঠা করে যে অনাচারগুলো হচ্ছে সেগুলো পরিবর্তন করা।’ জাতীয় সরকার ছাড়া এখানে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit