মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২১৪ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ।

পরে প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে টাউনহল দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,সহ সভাপতি সালাহউদ্দিন সালেক,যুগ্ম সাধারণ সম্পাকদ নুরুল আমিন সুরুজ, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাকদ তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit