শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

গৌরনদীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২০১ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গৌরনদী উপজেলা-পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যলি, আলোচনা সভা ও দোয়া মোনাযাতের মধ্য দিয়ে ঐতিহাসিক ১০জানুয়ারী সোমবার বরিশালের গৌরনদীতে জাতিরজনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঐতিহাসিক ১০জানুয়ারী বিকাল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দগন আনুষ্ঠানিক ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গৌরনদী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান’র সভাপতিত্বে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মোনাযাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাইয়েদ নান্টু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম সরদার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক বেপারী। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার, ইখতিয়ার হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ,সাবেক পৌর ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম রুমী,মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গপ্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit