রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

ডোমারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আমেরিকাস্থ বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতির সাহায্যার্থে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার রেল স্টেশন সংলগ্ন বিশ্রাম হোটেল ক্যাম্পাসে প্রবাসী কল্যাণ সমিতির সমন্বয়কারী আলহাজ্ব ডাঃ ফিরোজ আলম চিনু’র সভাপতিত্বে সহকারী অধ্যাপক নীনা মাশরাফী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

বিশেষ অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদুল সরকার, শাকিনা ডেনী, নূরল ইসলাম বিএসসি, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, আ’লীগ নেতা মশিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দাতা সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বায়তুল নুর জামে মসজিদের খতিব হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী। পরে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৩ শতাধীক কম্বল বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit