শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে আলোচনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

ডেস্ক নিউজ :  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একুশে টেলিভিশনে আয়োজন করা হয়েছে “মুক্ত স্বদেশে মুক্ত নেতা” শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন লে.কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক এ কে এম আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত।  

এছাড়া অনুষ্ঠানে যুক্ত হয়ে সেই সময়ের স্মৃতিচারণ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য্য। বর্ষীয়ান এই রাজনীতিবিদ উল্লেখ করেন ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানের সামরিক জান্তা আত্মসমর্পণ করলেও বিজয়ের আনন্দ অপূর্ণ ছিল।

স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দি। স্বাভাবিক কারণেই বাঙ্গালীর সেই আনন্দ পরিপূর্ণ হয়নি। দেশ বিদেশের নানান শক্তি তখন বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে বিশ্ব জনমত গড়ে তোলে এবং পাকিস্তানের উপর চাপ অব্যাহত রাখে।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ১৯৭২ সালে লন্ডনে বঙ্গবন্ধুর সাহচার্যের স্মৃতিচারণ করেন। তরুন আবুল হাসান চৌধুরী বলেন, এমন দিন লন্ডন দেখেনি। সকালে খবর পান বঙ্গবন্ধু লন্ডন আসছেন। সরকারি দল বিরোধী দলের নেতৃবৃন্দ ডজন খানেক বৃটিশ মন্ত্রী বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসেন ক্লারিজ হোটেলে।

জনতার চাপে সেদিন ঐতিহ্যবাহী ক্লারিজ হোটেলের প্রটকল নিয়ম বদলে যায়। মানুষের ভালোবাসা শ্রদ্ধায় সেদিন এক ভিন্ন লন্ডন হয়ে ওঠে।

সাংবাদিক পীর হাবিবুর রহমান স্মৃতিচারণ করেন, শশাংঙ্ক শেখর ব্যানার্জির বয়ান থেকে। ১৯৬২ সাল থেকে মি. ব্যানার্জি শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ রাখতেন।

বৃটিশ রয়েল এয়ারফোর্সের কমেট জেট বোয়িং এ করে দিল্লি হয়ে মুক্ত স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু। সেই দিন মি.এস ব্যানার্জি বঙ্গবন্ধুর পাশের সিটে বসে লন্ডন থেকে আসেন। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও কূটনৈতিক দূরদর্শিতা তাকে আবিভূত করে।

পাকিস্তান জেলে বন্দি বঙ্গবন্ধুর নানা স্মৃতি কথা উঠে আসে আলোচকদের আলোচনায়। এছাড়া ভুট্টর কনফেডারেশনের প্রস্তাব দৃঢ়তার সাথে রাজনৈতিক প্রজ্ঞায় ফিরিয়ে দেন বঙ্গবন্ধু। তার প্রত্যাবর্তনে বিজয়ের লাল সূর্য উদ্ভাসের সাথে উত্তাপে পূর্ণতা পায়।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব। ১০ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিট একুশে টেলিভিশনে সম্প্রচারিত হবে এই আলোচনা অনুষ্ঠান।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit