বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

দৌলতপুরে ড্রাম ট্রাকের চাপাই প্রাণ গেল প্রবাসীসহ দু’জনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৬৯ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের চাপাই এক প্রবাসীসহ দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের হযরত আলীর ছেলে বিদ্যুত আলী (৩২) ও ফিরুর ছেলে সদ্য বিদেশ ফেরত রাজন আলী (২৯)। রবিবার রাত ৮ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপাল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। তবে ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮ টার দিকে নিহতরা একটি মোটরসাইকেল যোগে স্থানীয় তারাগুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিকে চলে আসা একটি ড্রাম ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসেন এবং বিক্ষুব্ধ জনগণ ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০ টা পর্যন্ত সড়ক বন্ধ ছিল। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিস দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। বিক্ষুব্ধ জনগণকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit