রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৭১ Time View
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত এগারটার দিকে উপজেলার বাগরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিতু রাজাপুর সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে । মিতুরা উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার ওয়াহেদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এলাকাবাসী জানান, মেয়েটি রাত সাড়ে নয়টায় ওর বিদ্যালয়ের এক শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে বাসায় আসে। মিতুর বাবা ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। গত দুইমাস আগে ওর মা বাবার কাছে ঢাকায় গেলে ওর নানী মিতুর কাছে থাকত। মিতুর বোন মীমের শ্বশুর বাড়ী কাছে হওয়ায় বোনও মাঝে মাঝে ওদের বাসায় আসতো।সকালে দুই বোনের ঝগড়া হলে ওর বোন শ্বশুর বাড়ী চলে যায়। পরে সন্ধার পরে প্রাইভেট পড়তে গিয়ে রাত সাড়ে নয়টার দিকে বাসায় আসে মিতু। ঘটনার সময় মিতুর নানী পাশের ঘরে পান খেতে গিয়েছিলো। পরে নানী এসে দরজার ফাক দিয়ে মিতুকে ফ্যানের সাথে ঝুলতে দেখে  চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হয়।পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনাস্থলে গিয়ে ঐ কক্ষের দরজা ভেঙে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল করে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক মো. সোহেল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মেয়েটি কি কারনে আত্মহত্যা করেছে ,ময়না তদন্তের রিপোর্ট পেলেই সেটি জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit