বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই আমেরিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, আগামীকাল অনুষ্ঠিতব্য বৈঠকে রাশিয়ার সঙ্গে অগ্রগতি অর্জিত হবে। ইউক্রেনে সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিকে রাশিয়া সব সময় তার জন্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক ইস্যু হিসেবে দেখে আসছে। আগামীকাল সোমবার ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়া ও আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। ওই বৈঠকে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং সামরিক মহড়া চালানোর বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আলোচনা করবে। খবর ওয়াশিংটন পোস্ট।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই অগ্রগতি কেবলমাত্র তখনই সম্ভব যখন রাশিয়াও একই ধরনের ব্যবস্থা নেবে। মার্কিন কর্মকর্তারা বলছেন আমেরিকা কোনো আশাবাদের জায়গা থেকে এই বৈঠকে অংশ নেবে না বরং বাস্তবতার আলোকে বৈঠকে অংশ নিচ্ছে। এদিকে, মার্কিন সূত্রগুলো আগেই বলেছে- ইউরোপে মোতায়েন আমেরিকার সেনা সংখ্যা নিয়ে আসন্ন বৈঠকে কোনো আলোচনা করা হবে না। তারা বারবার বলছেন, এই ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকার আলোচনার কোনো পরিকল্পনা নেই, এমনকি ইউক্রেনকে ন্যাটো জোটে যুক্ত করার বিষয় নিয়েও রাশিয়া সঙ্গে কোনো আলোচনা হবে না।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে তারা আন্তরিকভাবে রাশিয়ার সাথে খোলামেলা আলোচনা করতে চান। একইসঙ্গে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা চাইছে- ইউরোপে নিরাপত্তার ব্যাপারে যে উদ্বেগ রয়েছে তা দূর করবে মস্কো।

 

 

কিউএনবি/আয়শা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit