বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প টানা বর্ষণে প্রাণ ফিরল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে, একসঙ্গে চালু ৫ ইউনিট; উৎপাদন ১৫৪ মেগাওয়াট ‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ মাটিরাঙ্গায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা প্রশাসন: পরিদর্শনে ইউএনও- উম্মে তাহমিনা মিতু। নওগাঁয় বাড়ছে সামাজিক অবক্ষয়, ৬ মাসে ২৫ হত্যাকাণ্ড ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ডিসি ফরিদার তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা

বাহুবলীর ‘কাটাপ্পা’ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

বিনোদন ডেস্ক :  সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের তেলুগু অভিনেতা সত্যরাজ। তাকে অবশ্য ‘কাটাপ্পা’ নামেই বেশি চেনে মানুষ। এস এস রাজামৌলির বিখ্যাত ছবি ‘বাহুবলী’র কাটাপ্পা চরিত্র চিত্রায়ন করা অভিনেতা সত্যরাজ আপাতত চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর অনুযায়ী, অবস্থার অবনতি হওয়ায় ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

একাধিক প্রতিবেদন অনুযায়ী অভিনেতার উপসর্গ গুরুতর হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার স্বাস্থ্যের অবস্থা আপাতত কেমন, সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি।

যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। ইতিমধ্যেই বহু বলিউড তারকা করোনা সংক্রমিত হয়েছেন।

এর আগে করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। খবর পাওয়া গেছে যে, করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি। তিনিও হাসপাতালে ভর্তি আছেন। 

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/৯ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit