শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ভারতে দৈনিক সংক্রমণ বাড়ল ২১ শতাংশেরও বেশি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতে ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ২১ শতাংশেরও বেশি। শনিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা চার লক্ষ ৭২ হাজার ১৬৯ জন।

সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৩১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৭ হাজার ৩৩৫), তামিলনাড়ু (আট হাজার ৯৮১) এবং কর্নাটক (আট হাজার ৪৪৯)।

একই সঙ্গে দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জন।

একই সঙ্গে শুক্রবার সাত মাস পর করোনায় দৈনিক এক লক্ষ আক্রান্ত হওয়ার গণ্ডি পেরিয়েছে। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লক্ষ আক্রান্ত হওয়ার গণ্ডি পার করেছিল ভারত।

একই সঙ্গে ভারতে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭১ জন। তবে তাঁদের মধ্যে ২০৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট ৮৭৬ জন করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি। দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। হঠাৎ করে দেশটিতে করোনার এই স্ফীতি বৃদ্ধির পেছনে ওমিক্রনকেই দায়ী করছেন বিশেষজ্ঞেরা।
সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit