মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বাড়ির মালিকের অনৈতিক কাজ দেখে ফেলায় ছাত্রকে খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৮১ Time View

 

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল : যশোরে আবাসিক ছাত্রাবাসের বাড়ির মালিকের অসামাজিক কাজের প্রতিবাদ করায় রাকিবুল ইসলাম নামের এক কলেজছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে।শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে লোহাগড়া থানার অফিসার শেখ আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নড়াইল সদর হাসপাতাল মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ সময় নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

নিহতের স্বজনরা জানায়, লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের কাতার প্রবাসী আনিসুর রহমানের ছেলে রাকিবুল যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষে পড়াশুনা করতো। যশোরে পড়াশুনার সুবাদে রাকিবুল যশোর শহরের ওয়াবদা গ্যারেজ রোডে মিলন তানহা নামে একটি ছাত্রাবাসে থাকতো।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাকিবুলের রুমমেট রাজু মোবাইল ফোনে, রাকিব স্ট্রোক করে মারা গেছে বলে স্বজনদের খবর দেয়।স্বজনরা গিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাকিবুলের মৃতদেহ দেখতে পায়। সে সময় স্বজনরা মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে ঝাঁকিতে মরদেহ থেকে রক্ত ক্ষরণ হতে থাকলে নিহতের মাথায় আঘাত দেখতে পেয়ে, স্বজনরা রাকিবুলের হত্যার বিষয় বুঝতে পেরে মৃতদেহসহ তারা লোহাগড়া থানায় গিয়ে অভিযোগ দেয়।

মিলন তানহা ছাত্রাবাসের যে বাড়িতে অবস্থিত ওই বাড়িওয়ালা মিলনের সঙ্গে ছাত্রাবাসের কাজের বুয়ার অসামাজিক কার্যকলাপ সম্প্রতি রাকিবুল দেখে ফেলে। পরে এসব কাজে না জড়াতে বাড়িওয়ালাকে নিষেধ করে। এরই জেরে রাকিবুলকে তার রুমমেটদের সহায়তায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমন অভিযোগ করে তার পরিবার ।

এ দিকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের মৃতদেহের ময়নাতদনাত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী ৩ সদস্য বোর্ডের প্রধান ডা. দীপঙ্কর কুমার জানান, রাকিবুলের মাথায় ধারাল অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে কি না সেটি বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারণ হবে।

লোহাগড়া থানার অফিসার শেখ আবু হেনা মিলন বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল যশোর কোতোয়ালি থানাধীন হওয়ায় সেখানে মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit