বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম এই গরমে স্বস্তি দেবে যেসব খাবার

‘ডেটিং অ্যাপে’ পরিচয়, অতঃপর যে অদ্ভুত উদ্দেশ্যে বাসায় ডেকে নিয়ে খুন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ঘটনাটি জার্মানির বার্লিনের। ৪২ বছর বয়সী স্টেফান নামে এক ব্যক্তির মাথায় চেপে বসেছিল নরমাংস খাওয়ার ভুত। তিনি আর্থিকভাবে ছিলেন বেশ স্বচ্ছল। পছন্দের খাবারের সংস্থান করার কোনও সমস্যা ছিল না। কিন্তু ওই বার্লিনের সাবেক শিক্ষকের নজর পড়েছিল নরমাংসে! তাই নেটমাধ্যমে সদ্য পরিচিত এক ব্যক্তিকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাকে খুন করে মাংস খেলেন তিনি।

বার্লিনের একটি আদালত নরখাদক স্টেফানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন। বিচারক ম্যাথিয়াস শার্টজ রায় ঘোষণা করে বলেছেন, “আমার তিন দশকের কর্মজীবনে এমন ঘটনা দেখিনি।”

পুলিশি তদন্তে জানা গেছে, ঘটনাটি ২০২০ সালের। নিহত ব্যক্তির সঙ্গে একটি ‘ডেটিং অ্যাপ’-এর মাধ্যমে পরিচয় হয়েছিল স্টেফানের। তারপর তাকে নিজের বাড়িতে ডেকে মাদক খাইয়ে গলাকেটে খুন করেন। সম্ভবত, অপরাধীর ধারণা ছিল মানুষের যৌনাঙ্গ খেলে যৌন ক্ষমতা বাড়বে। তাই ‘শিকারের’ যৌনাঙ্গ কেটে খান তিনি।

নিহতদের দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছিলেন স্টেফান। ২০২০ সালের নভেম্বরে বার্লিনের উত্তর-পূর্বাঞ্চলের একটি পার্কে মানুষের হাড় পাওয়ার পরে তদন্তে নামে জার্মানির পুলিশ। নানা সূত্র ধরে গ্রেফতার করা হয় নরখাদক স্টেফানকে।

স্টেফানের আইনজীবীর যুক্তি ছিল স্টেফান এবং নিহত ব্যক্তি দু’জনেই সমকামী ছিলেন এবং সে কারণেই ওই ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল। পাশাপাশি খুনের অভিযোগ অস্বীকার করে স্টেফান দাবি করেন, ওই ব্যক্তি তার বাড়িতে এসে হঠাৎ মারা গিয়েছিলেন। তারপর তিনি তার যৌনাঙ্গ এবং দেহের অন্য কিছু অংশ কেটে খেয়েছিলেন। কিন্তু বিচারক সেই সাফাই খারিজ করে দেন। সূত্র: দ্য গার্ডিয়ানডয়েচে ভেলেবিবিসি

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit