রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে ইউপি নির্বাচনে ১টিতে নৌকা ৪টিতেই স্বতন্ত্র প্রার্থী জয়ী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ Time View

 

মিজানুর, রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি  : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ১ টিতে নৌকা ও ৪ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বুধবার (০৫ জানুয়ারী) সকাল ৮ হতে বেলা ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন শেষে রাতে গননা করে বেসরকারী ভাবে এই ফলাফল জানান পাঁচবিবি উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুর নবী।

বিজয়ীরা হলেন পাঁচবিবি উপজেলার মুহাম্মদপুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত নৗকা’র প্রার্থী রবিউল আলম চৌধুরী পিন্টু, ধরঞ্জী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী, আয়মা রসুলপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মিল্টন, বাগজানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক, আটাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু চৌধুরী ।

এ নির্বাচনে ৫টি ইউনিয়নে সর্বমোট ১,০৫,৪৭২ জন ভোটার চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত মহিলা ৭৩ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ১৯২ জন প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আলম বেনু, সতন্ত্র প্রার্থী আনারস মার্কায় এক দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে ভোট দেওয়ার সহযোগিতার অভিযোগে আয়মা রসুলপুর হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ফেরদৌস আরা কে প্রতাহার করা হয়।

এদিকে ঐ ইউনিয়নের সতন্ত্র আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর মামুনুর রশিদ মিলটন এর নির্বাচন প্রর্যবেক্ষন মাইক্রোবাসের উপর রসুলপুর সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় নৌকা মার্কার কর্মী সমর্থকরা হামলা করে ভাংচুর করার অভিযোগ করেন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মামনুর রশিদ মিলটন।

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২ :৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit