বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এক জয়ে ইংল্যান্ড-উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বড় লাফ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এক লাফে পাঁচ নম্বরে উঠে এসেছে মুমিনুলবাহিনী। টাইগাররা পেছনে ফেলেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলেছে। বুধবার আইসিসির হালনাগাদ পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে, ৩ ম্যাচে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশ পাঁচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।

৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শতভাগ জয়ের হার নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ২ টেস্ট জিতে শতভাগ জয়ের হার নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা, পয়েন্ট ২৪। ৪ ম্যাচে ৩৬ পয়েন্ট ও শতকরা ৭৫ ভাগ জয়ের হারে পাকিস্তান তিনে। ভারত ৫৩ পয়েন্ট পেলেও জয়ের শতকরা হার ৬৩.০৯ হওয়ায় চারে আছে।

kalerkantho

বাংলাদেশের সমান ১২ পয়েন্ট পেয়ে জয়ের হার ২৫ শতাংশ হওয়ায় ছয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। একটি মাত্র ড্রয়ের সুবাদে ম্যাচ প্রতি ১১.১১ শতাংশ হারে ৪ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড রয়েছে সাত নম্বরে। ইংল্যান্ড ৬ পয়েন্ট পেলেও তাদের শতাংশের হার ৭.১৪, তাদের অবস্থান আটে। একটি মাত্র টেস্ট খেলে পরাজয়ের স্বাদ পাওয়া দক্ষিণ আফ্রিকা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit