রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

কুয়াশায় ঢাকা সকালে মোমবাতি জ্বালিয়ে ভোট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ Time View

 

ডেস্ক নিউজ : ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের মধ্যে আজ চলছে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ ইউনিয়নের পঞ্চম ধাপের নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সরেজমিন গিয়ে দেখা যায়, বুধবার সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার কেন্দ্রে বিদ্যুৎবিহীন ভোটগ্রহণ চলছে। এ সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে অফিস কার্য পরিচালনা করতে দেখা যায়।

রহিমা নামে এক ভোটার বলেন, তীব্র শীত উপেক্ষা করে সকাল সকালই ভোট দিতে চলে এলাম। কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে। ভোট দিতে ৯ বছর বয়সি বাচ্চা কোলে নিয়ে আসা ভোটার রেখা আক্তার বলেন, বাড়িতে কেউ না থাকায় সকাল ৯টার দিকে বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিতে এসেছি। সুন্দরভাবে ভোট দিতে পারলাম বলে জানান তিনি।

ভোট দিতে আসা কৃষক আলতাফ হোসেন বলেন, সকাল ৮টার পর ভোটকেন্দ্রে এসে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট হচ্ছে, ভোটার বেশি থাকায় এখনও নিজের ভোটটা দিতে পারিনি। নাদুরিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, আমাদের কেন্দ্রে সকাল থেকে ভোটার বেশি কিন্তু কেন্দ্রটায় বিদ্যুৎ না থাকায় কাজ করতে একটু সমস্যা হচ্ছে। এ কারণে মোমবাতি জ্বালিয়ে রেখেছি।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit