রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সৌরভের বাড়িতে ফের করোনার হানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : আবারও করোনায় আক্রান্ত হন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। নিজে সুস্থ হয়ে বাড়ি ফিরতেই এবার করোনার শিকার হলেও তাঁর পরিবারের তিন সদস্য। মঙ্গলবার তাঁর ছোট কাকা দেবাশিষ গাঙ্গুলী, খুড়তুতো ভাই শুভ্রদীপ গাঙ্গুলী এবং ভাইয়ের স্ত্রী জুঁই গাঙ্গুলী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

অতি সম্প্রতি ফের একবার করোনা আক্রান্ত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। এর পর গত শুক্রবার হাসপাতাল থেকে বাড়িতেও ফেরেন তিনি। আর মঙ্গলবারই তাঁর পরিবারের আরও তিন সদস্য করোনা আক্রান্ত হলেন। মৃদু উপসর্গ রয়েছে তাঁদের। যারা সকলেই কলকাতার বিএন রায় রোডের বাড়িতে থাকেন। প্রত্যেকেই বাড়িতেই নিভৃতবাসে বা আইসোলেশনে রয়েছেন।

সৌরভের গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে। তাঁর জ্বর রয়েছে।

কয়েকদিন আগে করোনায় সংক্রমিত হন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এর আগে থেকেই তাঁর জ্বর আসছিল। শেষে করোনা পরীক্ষা করিয়ে দেখা যায়, তিনি পজিটিভ। তার পরেই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। 

প্রসঙ্গত, এর আগেও সৌরভ নিজে, দাদা স্নেহাশিস গাঙ্গুলী এবং মা নিরূপা গাঙ্গুলীও কোভিড আক্রান্ত হয়েছিলেন। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit