বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

মেঘনায় ট্রলারডুবি, দুই শিশুসহ তিনজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ Time View

 

ডেস্ক নিউজ : কুমিল্লার মেঘনা উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন  কন্যাশিশু এবং একজন নারী। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পুরনো বাটেরা এলাকায় কাঁঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। সোমবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি ফারায় সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতদের বাড়ি জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামে। তারা হলো জুলেখা বেগম (৫৫), তামান্না আক্তার (৭) ও আয়েশা আক্তার (১১)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের। তবে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি।’

মাজহারুল ইসলাম আরো বলেন, ‘এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ট্রলারটিতে মোট ১৪ জন যাত্রী ছিল। আহত হয়েছে অন্তত ১০ জন। তাদেরকে দাউদকান্দির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা তিতাস উপজেলার রায়পুর গ্রাম থেকে মেঘনার একটি গ্রামে বেড়াতে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ঘটনার প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন বলেন, ট্রলারটি কাঁঠালিয়া নদীর পুরনো বাটেরা এলাকায় পৌঁছলে কচুরিপানার কারণে ট্রলারটির গতি কমে যায়।

এ সময় চালক এটির গতি বাড়িয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন কিছুর সঙ্গে লেগে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়। এরপর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলেও ওই তিনজন মারা যায়। বাকিদের উদ্ধার করে দাউদকান্দির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit