শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ

বিদায়ী বছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

ডেস্ক নিউজ :  বিদায়ী ২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্সের রেকর্ড হয়েছে। সদ্য সমাপ্ত বছরটিতে বৈধ উপায়ে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ২০৭ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২০ সালে একবছরে সর্বোচ্চ রে‌মিট্যান্স এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।

এদিকে, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার বা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সের পরিমাণ বেশি আসার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন এবং এ সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ থাকায় বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।

কিউএনবি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit