বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

সার্ভার স্টেশনে সিগ্নেচারপ্যাড নষ্ট ভোগান্তিত চরমে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ Time View

 

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসের (জেলা সার্ভার স্টেশন) সিগ্নেচারপ্যাড নষ্ট হয়ে আছে অনেক দিন। পার্শ্ববর্তী উপজেলা নির্বাচন অফিস থেকে সিগ্নেচারপ্যাড এনে কাজ চালিয়েছে অনেক দিন। এবার সেইগুলোও নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সেবা প্রত্যাশীরা। প্রত্যাশীত সেবা দিতে ব্যর্থ হয়েও জবাবদিহিতার মধ্যে রয়েছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সিগ্নেচারপ্যাড মেরামত করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কাজ শুরু করতে পারবেন বলে আশাবদী উপজেলা নির্বাচন অফিসার মো. সোহরাব হোসেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রায় দুইমাস ধরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসের সিগ্নেচারপ্যাড নষ্ট হয়ে যায়। তার পর থেকে পার্শ্ববর্তী উপজেলা নির্বাচন অফিস থেকে তিনটি সিগ্নেচারপ্যাড এনেও তারা নষ্ট করেছেন। এখন তিনটি সিগ্নেচারপ্যাড মেরামতের উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়েছে। সদর উপজেলা সার্ভার স্টেশনের ডাটাসাপ্লাই পোর্ট নষ্ট থাকার কারণে এই সমস্যা হতে পারে বলেও তারা ধারানা করছেন। জরুরী সেবা প্রত্যাশীদের মধ্য থেকে কয়েকজনের সাথে কথা হয়। এদেম মধ্য থেকে একজন জানায়, তার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারী তাকে যোগদান করতে হবে।

যোগদানের সময় তাকে জাতীয় পরিচয় পত্র সাথে নিতে বলা হয়েছে। পরিচয়পত্র পাওয়ার জন্য নির্বাচন অফিসে এসে ফরম পূরণ করে গত ৮ ডিসেম্বর জমা করেছে। সিগ্নেচারপ্যাডের অভাবে আজও তার আঙ্গুলের ছাপ নেয়া হয়নি। কবে নাগাদ কর্তৃপক্ষ সিগ্নেচারপ্যাড হতে পাবে তাও কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারছে না সে। জাতীয় পরিচয়পত্র না নিতে পারলে তার চাকুরীতে যোগদান অনিশ্চিত হতে পারবে। একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করে অদ্যবাদিও পরিচয়পত্র পায়নি পৌরসভার পালং স্কুল এলাকার আরিফ হোসেন শেখ। এমন অসংখ্যক অভিযোগ আসতে থাকে গ্রাহকদের কাছ থেকে।

এই বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সোহরাব হোসেন জানায়, সিগ্নেচারপ্যাড মেরামত করার জন্য ঢাকায় পাঠিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে হয়তো সিগ্নেচারপ্যাড হাতে পাবেন। পরবর্তীতে পুরোদমে কাজ শুরু হবে। তখন আর কোন অভিযোগ থাকবে না। তাদের সিগ্নেচারপ্যাড নষ্ট হওয়ার পরে পাশ্ববর্তী উপজেলা থেকে আরও ২টি সিগ্নেচারপ্যাড নিয়ে আসেন। তাও নষ্ট হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit