বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

দীর্ঘদিন যৌবন ধরে রাখা যাবে কোন খাবারে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

লাইফ ষ্টাইল : নিজের যৌবন দীর্ঘদিন ধরে রাখতে কে না চায়? যৌবন এমনি এক জিনিস, যা ধরে রাখতে চান সবাই। যদিও আমাদের বয়স বাড়ে প্রাকৃতিক নিয়মেই। কিন্তু সত্যটা এই যে- কেউই আসলে তা মন থেকে মেনে নিতে পারেন না। তাইতো, নিজেকে চির তরুণ রাখতে এবং নিজের যৌবন অনন্তকাল ধরে রাখতে আমাদের চেষ্টার অন্ত নেই!

তারুণ্য বা যৌবন ধরে রাখতে অনেকেই কসমেটিক সার্জারি, ওষুধ, বিভিন্ন ক্ষতিকর উপাদান গ্রহণ করে থাকেন, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। অথচ নিজের যৌবন দীর্ঘদিন ধরে রাখার জন্য এতো ঝামেলা করার কোনও প্রয়োজন নেই। কারণ, খুব সহজেই কিছু বিশেষ খাবার খাওয়ার মাধ্যমে নিজের যৌবন ধরে রাখতে পারবেন আপনি। 

তাহলে আসুন, জেনে নেয়া যাক, এমন ৮টি খাবার সম্পর্কে, যেগুলোর গ্রহণ আপনাকে রাখবে চির তরুণ, অনন্ত যৌবনা।

 

ডার্ক চকলেট

অনেকেই চকলেট ভালোবাসেন, খেতে পছন্দ করেন। যারা চকলেট ভালোবাসেন, তাদের জন্য দারুণ খবর হল- ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে। কারণ, ডার্ক চকলেটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। তাই যারা প্রতিদিন ছোট এক টুকরা ডার্ক চকলেট খান, তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন।

গাজর ও টমেটো

গাজর ও টমেটো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে, যৌবন ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সবজির জুড়ি নেই। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এছাড়াও এতে আছে বিটা ক্যারোটিন ও লুটেইন, যা শরীরের বুড়িয়ে যাওয়া রোধ করতে সহায়তা করে।

সামুদ্রিক মাছ

সামদ্রিক মাছ যৌবন ধরে রাখতে অধিক সহায়ক। দীর্ঘ দিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন। এতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের পাশাপাশি খনিজের চাহিদাও পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন।

টক দই

টক দই মেদ ও কোলেস্টেরল কমাতে সহায়তা করে। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে, যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়াও দই ত্বককে রাখে বলিরেখা মুক্ত। তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান।

পালং শাক

পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে লুটেইন, যা শরীরের বুড়িয়ে যাওয়া রোধ করে এবং যৌবন ধরে রাখতে সহায়তা করে। নিয়মিত পালং শাক খেলে ত্বক ও চোখের বয়সজনিত সমস্যা কমে যায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা শরীরের নানা অসুবিধা দূর করে এবং শরীরে পুষ্টি ও শক্তির যোগান দেয়।

আঙ্গুর

বয়স ধরে রাখতে আঙ্গুরের জুড়ি নেই। আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে নিয়মিত আঙ্গুর খেলে ত্বক ও দেহ সুন্দর ও সুস্থ থাকে।

ব্রকলি

ব্রকলিতে আছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা বয়সজনিত বিভিন্ন অসুখ থেকে দেহকে রক্ষা করে এবং শরীরের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়।

অলিভ অয়েল

অলিভ অয়েল একটি অতি উপকারী তেল। খাবার রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং সহজে মেদ জমে না। 

এছাড়াও প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ম্যাসাজ করে ঘুমালে ত্বকে বলিরেখা পড়ে না সহজে। ফলে দীর্ঘ দিন যৌবন ধরে রাখা যায়। সূত্র- ডেইলি হেলথ।

কিউএনবি/অনিমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit