মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চমৎকার ব্যাটিংয়ের পরও শান্তর আক্ষেপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : দলীয় ৪৩ রানে সাদমান আউট হতেই সবাই ধরে নিয়েছিল, হয়তো বাংলাদেশের সেই পুরনো ব্যাটিং ব্যর্থতা দেখে দেখেই সময় যাবে। কিন্তু না। অমন পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েছেন ১০৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। ব্যাট করেছেন প্রায় ৪০ ওভার। নবাগত মাহমুদুলের ব্যাটিং ছিল চোখ-জুড়ানো, শান্তও কম যাননি। তবে দিনের শেষের দিকে আউট হওয়ার আক্ষেপে পুড়ছেন শান্ত।

সমালোচকদের নিশানায় থাকা শান্ত আজ উইকেটে কাটিয়েছেন ১৬০ মিনিট। ১০৯ বলে ৭ চার ১ ছক্কায় করেছেন ৬৪ রান। দিনের খেলার মাত্র ৭ ওভার বাকি থাকতে নিল ওয়াগনারের বলে উইল ইয়ংয়ের তালুবন্দি হয়ে ফেরেন শান্ত। এর সাথেই ১ উইকেট হারিয়ে দিন শেষ করার স্বপ্নটাও হারিয়ে যায়। তবু দিনশেষে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৭৫ রান। ২১১ বলে ৭ চারে ৭০* রানে অপরাজিত আছেন মাহমুদুল।

দিনের খেলা শেষে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আমি আর জয় (মাহমুদুল) লম্বা চিন্তা করিনি। আমরা বল ধরে ধরে চিন্তা করেছি। একটা ওভার, একটা ঘণ্টা কীভাবে পার করব। যে রকম বল দেখব, তেমনই খেলব, কোনো জোরাজুরির পরিকল্পনা ছিল না। আমার মনে হয় জয় আর সাদমান শুরুতে খুব ভালো একটা জুটি গড়েছে। এ কারণে নামার পর আমার ব্যাটিং করাটা খুব সহজ হয়েছে। জয় খুব ভালো ব্যাট করেছে। আমি যদি শেষ করে আসতে পারতাম, তাহলে আমাদের দিনটা আরো ভালো হতো।’

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit