বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

ফুলবাড়ী উপজেলার পল্লীতে প্রতিপক্ষরা জোর পূর্বক ক্রয়ক্রত জমিতে মাটি ভরাট কবরে অন্যকে দখল

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার পল্লীতে প্রতিপক্ষরা জোর পূর্বক ক্রয়ক্রত জমিতে মাটি ভরাট কবরে অন্যকে দখল করে দেওয়ার পায়তারা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির শাহ্াপুর চিন্তামন গ্রামের মৃত নছির উদ্দীনের পুত্র মোঃ মমতাজ আলীর ফুলবাড়ী থানায় গত ০১/০১/২০২২ ইং তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যায় যে, মোঃ মমতাজ আলী, কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় ইতি পূর্বে বসবাস করতেন। ব্রহ্মপুত্র নদিতে তার বসবাড়ী বিলিন হয়ে গেলে স্বাধীনতার আগে ঐ গ্রাম ছেড়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অন্তরগত বেতদিঘী ইউনিয়নে এসে বিভিন্ন লোক জনের বাড়ীতে কাজ করতেন। এবং অন্যের বাড়ীতে কাজ করে টাকা পয়সা উপার্জন করে শাহাপুর চিন্তামন গ্রামের মৃত কেরু উদ্দীন এর পুত্র আব্দুস সামাদ এর নিকট থেকে শাহাপুর মৌজার ১৪ দাগে ১০৪ শতক জমির মধ্যে ৮শত জমি গত ০৪/০২/২০০২ ইং সালে মোঃ মমতাজ আলী ক্রয় করেন।

যাহার দলিল নং-১০৯২। তরিখ-০৪/০২/২০০২ ইং। উক্ত জমিতে ২০ বছর ধরের পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন এবং পার্শ্ববর্তী পুকুরে মাছ চাষ করছেন। উল্লেখ্য যে, গত ৩১/১২/২০২১ ইং তারিখে এস.এম আরশাদ ইমাম (সোহেল) (৫৮) তার সহযোগীতায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী ভূমি আফিসের সার্ভেয়ার ও তার সহযোগী ২ জন সকাল ১১ টায় তার বাড়ীতে গিয়ে ১৪ দাগের জমিতে কারা কারা বসবাস করে সেই জমি দলিল অনুপাতে মাপ যোগ শুরু করেন। এই জমিতে মোট ৭ জন সাড়ে ৭১ শতাংশ জমি আব্দুর সামাদের নিকট থেকে ক্রয় করেন এবং বসবাস করে আসছেন। ঐ দিন জমি মাপ যোগের পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমতাজ আলীকে বলেন, তোমার জায়গা এই দাগে নেই সেখানে মোছাঃ সুফিয়া বেগমকে বুঝিয়ে দিতে হবে। দলিল আছে কিন্তু জায়গা নেই। মমতাজ আলীর পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাহী অফিসার কে বলেন, স্যার তবে আমাদের জমি কি দলিল মোতাবেক পাবনা? উত্তরে তিনি বলেন দলিলে জমি নাই।

গত শনিবার থেকে মমতাজ আলীর দলিলের ক্রয়কৃত জমিতে ট্রলি দিয়ে মাটি ভরাটের প্রুস্তুতি নিচ্ছেন এস.এম আরশাদ ইমাম (সোহেল) এর লোকজন। গতকাল রবিবার সকাল থেকে মাটি ভরাট করার প্রুস্তুতি নিলে সেই খবর পেয়ে মমতাজ আলীর পুত্র মোঃ মোস্তাফিজুর রহমার ৯৯৯ এ সহযোগীতা চাইলে ফুলবাড়ী থানার পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। উল্লেখ্য যে, শাহাপুর মাদিলাহাট গ্রামের শফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন ২০১৯ ইং সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় বসবাস করতেন। তিনিও নদী ভাঙ্গন এর কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির শাহাপুর গ্রামে এসে অন্যের বাড়ীতে ঝি এর কাজ করে অনেক কষ্টে টাকা পয়সার ব্যবস্থা করে মৃত্যু কেরু উদ্দীন এর পুত্র আব্দুস সামাদ এর ১৪ দাগ থেকে ১০৪ শতকের মধ্যে ১০ শতক জমি ক্রয় করেন এবং জমির সমস্ত বৈধ্য কাগজপত্র করে বসবাস করছেন।

গত ০৯/০৯/২০২১ ইং তারিখে মোছাঃ সুফিয়্ াবেগমের পত্র রোকন কে তার মা মোবাইল ফোনে বলেন, আমাদের বাড়ীটি ভেঙ্গে দখল করে নিচ্ছেন। এই খবর শোনার পর তার পুত্র ঢাকা থেকে এসে নিজ বাড়ীতে গেলে প্রতিপক্ষ এস.এম আরশাদ ইমাম (সোহেল) এর লোকজন তার মা ও তার বোন জামাইকে মারপিট করেন। আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ভর্তি হন। নিরুপাই হয়ে সুফিয়া বেগম বাদী হয়ে অবশেষে দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলা আদালত এ ৭ জনকে আসামী করে মামলা দায়ে করেন। যাহার মামলা নং-১৩৭/সিআর/২০২১। অপর মামলাটি ৬ জনকে আসামী করে দিনাজপুর ফুলবাড়ী সহকারী জজ আদালতে গত ০৩/০৯/২০২১ ইং তারিখে মমালা দায়ে করেন। যাহার মামলা নং-২৯২/২০২১ অন্য। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সাথে কথা বললে তিনি জানান, ঘটনা স্থলে গিয়ে দলিল ওয়ায়িজ জমি মাপযোগ করা হয়েছে। আমি মমতাজ আলীকে বলেছি দাতার নামে লিখিত অভিযোগ করতে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit