রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

শীতে স্যুপ যেভাবে ওজন কমাতে সাহায্য করে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : ঠান্ডার দিনে গরম গরম স্যুপ হলো উপযোগী একটি খাবার। স্যুপ একসাথে পুষ্টি জোগায় সেই সাথে এনে দেয় উষ্ণ অনুভূতি। শীতের সন্ধ্যায় এক বাটি স্যুপ হলে যেনো আর কথাই নেই। যারা ওজন কমানোর চেষ্টায় থাকেন তাদেরও জন্য উপযোগী খাবার হলো স্যুপ। শীতের দিনে ধোঁয়া ওঠা স্যুপ খেয়ে কীভাবে ওজন কমানো যায় চলুন জেনে নেওয়া যাক।

এমন অনেক স্যুপ আছে যা শরীরে  প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ ছাড়াও ওজন কমাতে বেশ সহায়ক।

বাজরা স্যুপ:

বাজরা স্যুপে শস্যদানা থাকে যা লো ক্যালোরি সম্পন্ন। বাজরা স্যুপ খেলে হজম খুব ভালো হয়। আর স্যুপ শীতের দিনে শরীর উষ্ণ রাখে। সেই সাথে ওজন কমাতেও সাহায্য করে বাজরা স্যুপ।

টমেটো-গাজর স্যুপ:

টমেটো, গাজর দিয়ে বানানো এক বাটি স্যুপ মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই স্যুপ আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এবং সেই সাথে ওজন কমাবে।

ভেজিটেবল স্যুপ:

আপনি যদি এক বাটি ভেজিটেবল স্যুপ খান তাহলে দেখবেন অনেকক্ষণ ক্ষুধা লাগবে না। আর পেট ভরা থাকলে অস্বাস্থ্যকর খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন যা ওজন কমাতে সহায়ক।

ডাল:

ডাল উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে। ওজন নিয়ন্ত্রণে রাখে ডাল। অনেক বেশি ফাইবার সমৃদ্ধ ডাল যা হজমের জন্য খুব ভালো।

বাঁধাকপির স্যুপ:

বাঁধাকপির স্যুপ শুধু খেতেই ভালো না ওজন কমাতেও দারুণ কার্যকর এই স্যুপ। আপনি চাইলে বাঁধাকপির সাথে আরো অনেক সবজি মিশিয়ে তারপর স্যুপ বানাতে পারেন। এতে সবজিগুণও অনেক বেড়ে যায়।

ছোলা:

ছোলা হলো ভিটামিন, মিনারেল ও ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস। ছোলা দিয়ে বানানো স্যুপ যেমন ওজন কমায় তেমনি ক্ষুধা কমাতেও সাহায্য করে।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit