বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

শীতে কানের যত্নে কী করবেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

লাইফ ষ্টাইল :  শীতকাল আসলে অনেক সংক্রমণের সাথে কানের সংক্রমণের ঘটনাও ঘটতে পারে। এই সংক্রমণ কানে ব্যাকটিরিয়া বা ভাইরাস থেকে প্রদাহের কারণে হয়।

তবে এই সমস্যা শিশুদের মধ্যে বেশি দেখা যায়, য়ার অবহেলার কারণে প্রাপ্তবয়স্করাও এর কবলে পড়তে পারেন। গলা ব্যথা, ঠাণ্ডা লাগা বা অন্যান্য শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ার পরে মধ্য কানের প্রদাহ শুরু হয়।

সংক্রমণ মধ্যকর্ণে ছড়িয়ে পড়ে এবং কানের পর্দার পিছনে তরল জমা হয়। 

বেশিরভাগ সময় যদিও এই সংক্রমণ নিজে থেকেই ঠিক হয়ে যায়, তবে অবস্থার তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভাল।

তবে অতিমারি কবলিত এই সময়ে প্রাণের সঙ্গে সঙ্গে কান বাঁচাতে হলে কিছু সতর্কতা মেনে চলা উচিৎ, যা সুরক্ষা দিবে কানকে।

দেখে নেওয়া যাক কোন কোন সতর্কতা রক্ষা করবে কানকে –

ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান ফুসফুসের সঙ্গেই রোগগ্রস্ত করে তোলে আপনার কানকেও। আর শীতকালে ধূমপান ডেকে আনতে পারে আরও নানা রোগ।

কানের ময়লা পরিষ্কার করতে হবে নিয়মিত। সারা দেহ নিয়ম করে পরিষ্কার করা হলেও কানের বিষয়টা বেশি সময় অবহেলিত থাকে। আর এই অভ্যাসই কানের অসুখ তৈরি করে।

ইয়ারফোন ব্যবহারে সতর্ক হন। এখন মোবাইলের সঙ্গে সঙ্গে হেডফোন বা ইয়ারফোন হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আপনার শরীরে অন্যান্য সমস্যা তৈরি করার পাশাপাশি শ্রবণক্ষমতা এমনকি পুরোপুরি নষ্টও করে দিতে পারে।

শীতে কান ঢেকে চলাফেরা করুন। মাথা ঢেকে চলাফেরা করার অভ্যাস না থাকার ফলে ঠাণ্ডা হাওয়া বা বিভিন্ন ব্যাকটিরিয়া কানের মাধ্যমেও দেহের মধ্যে প্রবেশ করতে পারে।

অতিমারির সমস্যা এড়াতে বারবার হাত ধোয়া এখন প্রায় নিশ্বাস নেওয়ার মতো করেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই অভ্যাস শীতকালে কানের অসুস্থতা এড়াতেও হতে পারে আপনার ভরসা।

সূত্রঃ আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit