রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় 7০০ বছরের তেতুল গাছ ভেঙ্গে পড়েছেে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস ফেডারেশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি॥ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন॥ ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি মাটিরাঙ্গায় পলাশপুর জোনের উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মনিরামপুরে গরিবের ডাক্তার মেহেদী হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : করোনার প্রাদূর্ভাবে হাসপাতালগুলোতে চিকিৎসা না পেয়ে যখন মানুষ দিশেহারা, তখন মনিরামপুরে গরিবের ডাক্তার মেহেদী হাসান নিরন্তর ছুটে চলেন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে। তার এই ছুটে চলা শুধু মনিরামপুরেই সীমাবদ্ধ থাকেনি। তিনি মনিরামপুরের পাশাপাশি টেলিমেডিসিনের মাধ্যমে সারাদেশের আক্রান্তদের বিনামূল্যে রাত-দিন সেবা দিয়ে যাচ্ছেন। গরিবের ডাক্তার মেহেদী এ পর্যন্ত নয় হাজার করোনা আক্রান্ত রোগীকে টেলিমেডিসিনের আওতায় চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন।

তার এই অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা.মেহেদী হাসানকে ‘অ্যাক্ট অব ব্রেভারি’ ক্যাটাগরিতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মেহেদী হাসান বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশে করোনা মহামারিতে অনন্য মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ), ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, রুশ ফেডারেশনের তাতারস্থান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ, মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ, আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান প্রমুখ। দশটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ডা.মেহেদীসহ দশজনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে মেহেদীকে দেওয়া হয়েছে অ্যাক্ট অব ব্রেভারি’ ক্যাটাগরিতে।

মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের হাজী জবেদ আলীর ছোট ছেলে ডা. মেহেদী হাসান লেখাপড়া করেছেন ইউক্রেনের টার্নোপিল ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেই থেকে তিনি চাকরির পাশাপাশি নিজ এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনাকালে ভয়কে উপেক্ষা করে ডা. মেহেদী প্রতি সপ্তাহে ঢাকা থেকে নিজ এলাকায় এসে চিকিৎসাসেবা দিয়েছেন। ডা. মেহেদী হাসান জানান, করোনাকালে শুধু টেলিমেডিসিনের মাধ্যমে ২০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন।

নয় হাজার করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। ঢাকাতেও বিশেষ করে অ্যাডমিন (প্রশাসন) ক্যাডারসহ ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়েছেন। পারিবারিক অনুপ্রেরনা থেকেই তিনি সবসময় মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছেন। ডা. মেহেদী হাসানের অনবদ্য অবদানের জন্য ২০২০ সালের ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার অফিস এবং ৬ ডিসেম্বর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit