বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

নতুন বছরে জীবনের লক্ষ্য অর্জনে খেয়াল রাখুন এই ৮ বিষয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৮১ Time View

 

ডেস্কনিউজঃ নতুন বছর কেমন যাবে, কীভাবে উদযাপন করবেন এই নিয়ে মানুষের কল্পনার শেষ নেই। গেলো বছরের ভালো-মন্দ, প্রাপ্তি-অপ্রাপ্তি ভুলে নতুন একটা বছর শুরু করাই সবার কাম্য। কেমন যাবে পুরো বছর এজন্য একটা তালিকা তৈরি করে ফেলুন।

বিশ্লেষণ করা:

আপনি কি চান সে বিষয় চিন্তা করুন। আর যাই হোক জীবনে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন। সে অনুযায়ী ঠিক করে ফেলুন আপনার চাওয়া কী।

লেখা:

নতুন বছরে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য তা ডায়েরীতে লিখে ফেলুন। এতে করে পরবর্তীতে আর দ্বিধা দ্বন্দের মধ্যে পড়তে হবেনা।

পরিশ্রম করা:

লক্ষ্য বা উদ্দেশ্যে সম্পর্কে ঠিক করে শুধু লিখলেই হবেনা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।

দায়িত্বশীল:

জীবনে কোন ব্যর্থ কাজের জন্য যেমন আপনি নিজে দায়ী তেমনি কোন ভালো কাজের পিছনে আপনারই অবদান। এ বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করুন।

দৃঢ় মনোবল রাখা:

চেষ্টা করেও যদি আপনার লক্ষ্য না অর্জন না হয় তবে ভেঙে যাবেন না। লক্ষ্য স্থির রেখে আবার চেষ্টা করুন। আপনার সাফল্য ধরা দেবেই।

সন্দেহ থেকে দূরে থাকা:

চলার পথে অনেক বাধা-বিপত্তি আসবে। এসব বাধা-বিপত্তিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। কী হবে, কী হবে না মনের মধ্যে থেকে এসব সন্দেহ ঝেড়ে ফেলুন।

উদযাপন:

সাফল্যের পরিমাণ কম হলেও তা উদযাপন করুন। কারণ এতে করে পরবর্তীতে আপনার মধ্যে ভালো কাজ করার আগ্রহ বাড়বে।

বিশ্বাস:

সফল হওয়ার প্রথম শর্ত হলো নিজেকে বিশ্বাস করা। আপনি কাজটি করতে পারবেন এই বিষয়ে প্রথমে নিজেকে বিশ্বাস করান।

সবকিছু মেনে নিজের স্বাস্থ্য ও মনের দিকে নজর দিন। কারণ শরীর, মন ভালো না থাকলে কোন কিছু করেই আপনি শান্তি খুঁজে পাবেন না। আর যেকোন প্রতিকূল পরিস্থিতিতে চেষ্টা করুন ঠান্ডা মাথায় সামলাতে।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit