সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সংসদেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব সন্ত্রাসীদের হাত থেকে গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের নগদের সাবেক প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ

নগদের সাবেক প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : নগদ লিমিটেডের সাবেক প্রশাসক মো. মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। 

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট মো. মোতাসিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মোতাসিম বিল্লাহর বিদেশ গমন রহিত করার আবেদন জানায় দুদক। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়। ২৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit