শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬ সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা প্রবাসে ফ্যাসিজমের বিরুদ্ধে ফেসবুকে বিএনপিকে উপস্থিতি বাড়ানোর আহ্বান ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বৈশ্বিক সংঘাতের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার নিয়েও আলোচনা হয়েছে। এ সময় ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রসিকতা করে একটি বিকল্প সমাধান দিয়েছেন পুতিন। একই সঙ্গে নোবেল কমিটির নিরপেক্ষতা ও পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পুতিন দাবি করেন, নোবেল পুরস্কারের তহবিল গঠনে ব্যবহৃত অর্থের একটি অংশের উৎস ছিল রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসা। অথচ বর্তমানে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে অনাগ্রহী অনেকেই নোবেল কমিটির কাছ থেকে পুরস্কারের অর্থ নিতে দ্বিধা করছেন না।

পুতিন বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, নোবেল কমিটি মূলত সেই অর্থ ব্যবহার করে, যা নোবেল রাশিয়ায় ব্যবসা করে উপার্জন করেছিলেন। রাশিয়ায় তার ব্যবসায়িক কর্মকাণ্ডই ছিল তার সম্পদের মূল উৎস। বর্তমানে সেই ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্তদের অর্থ দিচ্ছে। কিন্তু মানুষ আর মনে রাখে না, এই অর্থের উৎস ছিল রাশিয়া।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় না। অথচ নোবেল কমিটির মাধ্যমে আসা অর্থ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করছে।’নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট। তার মতে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অবদান নয়, বরং অনেক সময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।

পুতিন বলেন, ‘আমি জানি না, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো মূল্য আছে কি না। বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের ভিত্তিতে নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়।’

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্পকে রসিকতার ছলে বিকল্প সমাধান দেন পুতিন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ‘অনেকটা ঠাট্টার ছলেই’ আলোচনা হয়েছিল। পুতিনের ভাষায়, ‘আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার রয়েছে। আমাদের এমন একটি কমিটি আছে, যেখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তারা মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন। তাই এটিই হয়তো একটি সমাধান হতে পারে।’

অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার না পেলেও রাশিয়ার নিজস্ব কোনো পুরস্কার ট্রাম্পকে দেওয়ার বিষয়টি রসিকতার ছলে সামনে আনেন তিনি। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহের কথা নতুন নয়। গত বছর কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার পরও পুরস্কার পাননি তিনি।

পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত অক্টোবরেও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এবার আমার পুরস্কার পাওয়ার সময় এসেছে।’

তবে পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘গতবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পরোক্ষভাবে আমাকে সম্মানিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইতিহাসে আমার চেয়ে বেশি কেউ এই পুরস্কারের যোগ্য নন। তবে এবার তারা কী সিদ্ধান্ত নেবেন, তা আমি জানি না। তাদের সুনাম রয়েছে, কিন্তু আমার মতো ব্যক্তিদের হয়তো তারা পুরস্কার দেন না।’

তথ্যসূত্র: উইয়ন নিউজ 

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit