শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬ সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা প্রবাসে ফ্যাসিজমের বিরুদ্ধে ফেসবুকে বিএনপিকে উপস্থিতি বাড়ানোর আহ্বান ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করলেন রিপাবলিকানরা। খবর আল জাজিরার

১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’-এর আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল। বৃহস্পতিবারের ভোটে দলীয় অবস্থান অনুযায়ী ভোট দেন অধিকাংশ সিনেটর। তবে তিন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকোস্কি এবং কেনটাকির র‍্যান্ড পল ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন।

অন্যদিকে,পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির অবস্থান থেকে দূরত্ব বজায় রেখে ইসরাইল ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের চেষ্টা বারবার ব্যর্থ

ইরানের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে এ নিয়ে কয়েক দফা উদ্যোগ নিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।

গত জুনেও একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্যান্য উদ্যোগ ব্যর্থ হয়।

এবারের প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার মতো বাধ্যতামূলক ছিল না। ফলে এটি মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ট্রাম্প কংগ্রেসের কোনো অনুমোদন নেননি। অথচ মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একক সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতে।

যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ অধিকাংশ মার্কিনি

সিনেটে প্রস্তাবটি নাকচ হওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ ক্রমেই বাড়ছে।

মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিনি চান, কংগ্রেস আইন পাস করে ইরানের যুদ্ধ বন্ধ করুক। জরিপ অনুযায়ী, এ দাবির পক্ষে রয়েছেন ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান সমর্থক।

অন্যদিকে ইউগভের পৃথক এক জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিনি। বিপরীতে মাত্র ১৩ শতাংশ বলেছেন, যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা তাদের বেশি।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit