শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
দাম কমলেও স্বর্ণে বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা আজকের স্বর্ণের দাম: ২১ নভেম্বর ২০২৬ সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিলেন ট্রাম্পের দলের সিনেটররা প্রবাসে ফ্যাসিজমের বিরুদ্ধে ফেসবুকে বিএনপিকে উপস্থিতি বাড়ানোর আহ্বান ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

প্রবাসে ফ্যাসিজমের বিরুদ্ধে ফেসবুকে বিএনপিকে উপস্থিতি বাড়ানোর আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিজমের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপি এই আলোচনাসভার আয়োজন করে।

তিনি বলেন, তারা শ্রমিকদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবারই গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিতে সর্বোচ্চ অর্ডার এসেছে। এই অর্ডারটার ডেলিভারি শুরু হবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। সেই অর্ডার যেন উঠাতে না পারে, আমরা যেন স্বাবলম্বী হতে না পারি, তার জন্য শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিয়েছে। শ্রমিকরা কখনো রাম দাও নিয়ে, লাঠি নিয়ে মিছিল করে না। এরা শ্রমিক না, এরা যারা পালিয়ে ছিল, তারা বের হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা ভদ্রতা করছি। এটা ট্রান্জিসন। পুলিশ দিয়ে নির্যাতন করে, মানুষ হত্যা করে। শেখ হাসিনা চলে গেছেন। আমরা সে পথে হাঁটতে চাচ্ছি না। কিন্তু আমাদের যদি সে পথে হাঁটতে বাধ্য করে, আমরা অবশ্যই সে পথে হাঁটবো। তবে মানুষ চাইলেই সে পথে হাঁটবো আমরা। কারণ আমরা মানুষের ভোটে বিশ্বাস করি। আস্থায় বিশ্বাস করি। বিএনপি কখনো ক্ষমতায় আসেনি মানুষের ভোট ছাড়া।

খালেদা জিয়া নির্বাচন দিয়ে ভোটে পরাজিত হয়ে বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু ভোট ছাড়া জোর করে ক্ষমতায় আসেনি। আমরা বিএনপি, কখনো জোর করে ক্ষমতায় থাকবো না। তিনি বলেন, অনেকেই বলে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ না। আমরা এটা স্বীকার করি। আমাদের কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ হতে হবে। তাদের কথার জবাব দিতে হবে, একটা কথার বিপরীতে ১০টা জবাব দিতে হবে। ওরা ফ্যাসিস্ট, চিরতরে ফ্যাসিস্ট। দুষ্কৃতকারী।

তাদের এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত থাকতে হবে। প্রবাসীদেরতো রাস্তায় নামতে হয় না। আপনারা পরিশ্রম করে যেটুকু সময় পান, যখন ফেসবুক খুলবেন, সেখানে ওদেরকে কমেন্ট করবেন। একজন একজন করে করলেও হাজার হাজার হয়ে যাবে। আমাদেরকে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে।

আলোচনাসভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কেক কাটেন মন্ত্রী। এসময় থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপির প্রস্তাবিত খসড়া কমিটির নাম ঘোষণা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আনোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপি’র আহ্বায়ক হিসেবে আব্দুল মোক্তাদির মুক্তার নাম ঘোষণা করা হয়। এছাড়াও সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসেবে মোহাম্মদ আলী খান, যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব রাজিউল আলম চৌধুরী অভিক এবং যুগ্ন সদস্য সচিব হিসেবে মাইনুল ইসলাম সোহানের নাম ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit