শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগার পেসার হাসান মাহমুদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টেনিস এলবোর পুরোনো চোট আবারও ফিরে আসায় সেঞ্চুরিয়নে অনুষ্ঠেয় পরের ম্যাচে তাকে পাওয়া কঠিন হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাসানের শারীরিক অবস্থা নিয়ে শান্ত জানান, এখনো তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিজিও ও ট্রেইনার তার অবস্থা পর্যবেক্ষণ করবেন। পুরোপুরি ফিট থাকলেই কেবল তাকে মাঠে নামানো হবে। এদিকে প্রথম টেস্টে শরীফুল ইসলামকে বাদ দিয়ে ইবাদত হোসেনকে একাদশে রাখার কারণও ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, দলের বোলিং আক্রমণে নতুন বলের পাশাপাশি পুরোনো বলেও কার্যকর হতে পারেন, এমন একজন পেসারের প্রয়োজন ছিল। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নতুন বলে বেশি কার্যকর। শরীফুলও নতুন বলে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে কারণে মাঝের ওভারগুলোতে বোলিং করার জন্য বাড়তি গতি ও সামর্থ্যের কথা বিবেচনা করে ইবাদতকে দলে নেওয়া হয়েছিল।

বোলারদের শারীরিক সক্ষমতা ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন শান্ত। তার মতে, টানা চারটি টেস্ট খেলার ধকল সামলাতে পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো জরুরি। দলে পাঁচ-ছয়জন বোলার থাকলেও তাদের সবাইকে একটানা দুই-তিনটি টেস্ট খেলানো সম্ভব নয়। আবার বিকল্প বোলারের সংখ্যাও সীমিত। তাই প্রতিপক্ষ, কন্ডিশন ও দলের প্রয়োজন বিবেচনা করেই একাদশ সাজাতে হচ্ছে।

ইবাদতকে দলে নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন শান্ত। যদিও প্রথম টেস্টে তিনি প্রত্যাশা অনুযায়ী প্রভাব রাখতে পারেননি, তবে পুরোনো বলে প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করার সামর্থ্য তার রয়েছে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

অন্যদিকে, প্রথম টেস্টে ৪০০ রান করেও পরাজয়ের কারণ হিসেবে নিজেদের ভুলগুলোকে দায়ী করেছেন শান্ত। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করা এবং অতিরিক্ত নো-বল করার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হয়নি। বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে এমন ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit