শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে থাকা ভারতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ২০২৬ সালের টি-টোয়েন্টি দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল সামনে রেখে দলটির প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার ইন্ডিয়া হাউসে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার। এ সময় ফাইনালে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা জানিয়ে ক্রিকেটারদের উৎসাহিত করেন তিনি।

সাক্ষাৎকালে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। বিশেষ করে পুরুষ ও নারী—উভয় পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব ক্রীড়ার পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন ভারতীয় হাইকমিশনার।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit