সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। জেলার ইট প্রস্তুতকারক ব্যবসায়ীদের নানা সংকট নিরসন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং সেক্টরটির ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি নূর-ই-আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন  এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ সহ বিভিন্ন ইটভাটার মালিকরা।বক্তারা সভায় বলেন, ইটশিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অসংখ্য শ্রমজীবী মানুষ এই ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছে। অথচ সরকার নিয়মিত কর ও ভ্যাট আদায় করা সত্ত্বেও এবং সকল শর্ত পূরণ করা সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর থেকে অধিকাংশ ভাটাকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। এতে গুটিকয়েক ভাটা ছাড়পত্র পেলেও বাকিদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, এভাবে অহেতুক হয়রানি ও জটিলতার কারণে যদি ইটভাটাগুলো বন্ধ হয়ে যায়, তবে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়বে। পাশাপাশি সরকারও মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। তাই দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী রাখতে ইটভাটা শিল্পের সমস্যাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা।

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit