বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

স্পোর্টস ডেস্ক : তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফল পক্ষে আসেনি। ১১১ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে আটকে রাখাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ১৩ ওভারের ম্যাচ হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অন্যদিকে ৬ উইকেটের জয়ে স্বর্ণ পদকের লড়াইয়ে পৌঁছে গেছে পাকিস্তান।

জাপানের নিশিনে আজ বৃষ্টির আশঙ্কা না থাকলেও ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ের চেয়ে সোয়া এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। সময় বাঁচাতে দুই ইনিংসই কমিয়ে আনা হয় ১৩ ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৪৫ রানেই হারায় চার উইকেট। সেখান থেকে দলের ইনিংস টেনে তোলেন হৃদয়। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হৃদয়।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মেহেদি হাসানের বলে ফিরে যান সাহিবজাদা ফারহান। এরপর নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানও উইকেট এনে দেন। রিশাদ হোসেনের বলে উসমান খান ফিরলে ৫৩ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

তবে এরপর ম্যাচের চিত্র বদলে দেন হাসান নাওয়াজ ও আব্দুল সামাদ। দুজনের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে দ্রুতই লক্ষ্যের কাছে পৌঁছে যায় পাকিস্তান। 

এই জয়ে ফাইনালে উঠে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করেছে পাকিস্তান। আর বাংলাদেশের সামনে এখন ব্রোঞ্জ পদকের ম্যাচ। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। জয়ী দল শনিবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে সোনার পদকের জন্য। একই দিনে হবে হবে ব্রোঞ্জের লড়াই।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit