বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতেই ৪ গোলের জয় আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুতেই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে ১৯তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৯তম মিনিটে তরুণ তারকা নিকো পাজ নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ব্যবধান বাড়ান। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে একটি গোলে সহায়তাও করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
বিরতির পরও আর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে। নিকো পাজের নিখুঁত ক্রস থেকে ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো হেডে তৃতীয় গোলটি করেন। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামা হোসে ‘ফ্লাকো’ লোপেজ আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে এটি ছিল লোপেজের অষ্টম ম্যাচ।
এই ম্যাচটির সবচেয়ে বড় তাৎপর্য ছিল মেসির অনুপস্থিতি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর আর্জেন্টিনার জার্সিতে এটিই ছিল মেসিকে ছাড়া দলের প্রথম ম্যাচ। তবে মেসির আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে ফুটবল জাদুকরের।

মেসিকে ছাড়া প্রথম পরীক্ষায় অবশ্য আর্জেন্টিনা দেখিয়ে দিল, দলের আক্রমণভাগে নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপরও ভরসা করা যায়। বিশেষ করে নিকো পাজের পারফরম্যান্স নতুন যুগের শুরুতে আলাদা করে নজর কেড়েছে। বলিভিয়ার বিপক্ষে এই জয় ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নতুন পথচলায় আত্মবিশ্বাস জোগাল। আগামী ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে স্কালোনির দল।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit