বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার

জাপানে স্থায়ী বসবাসে বড় ধাক্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) পেতে বিদেশিদের এখন আগের তুলনায় ২০ গুণ বেশি ফি দিতে হবে। নতুন নিয়মে আবেদন ফি বাড়িয়ে ২ লাখ ইয়েন (প্রায় ১,২৭০ ডলার) করা হয়েছে। তবে শুধু ফি বাড়ানোই নয়,পিআর পেতে এখন বিদেশিদের আয়, পেনশন পরিশোধ এবং জাপানি ভাষাজ্ঞান নিয়েও নতুন শর্ত পূরণ করতে হবে।

এদিকে, ফি বাড়ানোর আগে আবেদন করতে চলতি সপ্তাহের শুরুতে জাপানের বিভিন্ন ইমিগ্রেশন অফিসে ভিড় দেখা যায়। রাজধানী টোকিওর প্রধান ইমিগ্রেশন ব্যুরোর বাইরে অপেক্ষার সময় ৭ ঘণ্টারও বেশি ছিল বলে জানা গেছে।

বেড়েছে  ভিসা ফি’ও

বিদেশিদের জন্য জাপানের অভিবাসন নীতিতে এটি একমাত্র পরিবর্তন নয়। গত জুলাইয়ে দেশটি সব বিদেশির ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছে। ৫০ বছরের মধ্যে এটিই ছিল জাপানের প্রথম বড় ভিসা ফি বৃদ্ধি। কর্তৃপক্ষ জানিয়েছিল, মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়েই ভিসা ফি বাড়ানো হয়েছে।

বিদেশি কর্মীর ওপর বাড়ছে নির্ভরতা

জাপানে অভিবাসন এখনো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও তুলনামূলকভাবে কঠোর বিষয়। তবে দেশটির বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে।

২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ৪১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি এবং দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

তবে বিদেশি জনসংখ্যা দ্রুত বাড়ায় দেশটিতে অভিবাসন ও সামাজিক পরিবর্তন নিয়ে উদ্বেগও বাড়ছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত বছরের অক্টোবরে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ব্যবস্থাপনাকে তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে দেখছেন।

তথ্যসূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit