বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প

বিপাকে নেতানিয়াহুর স্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলানের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা সম্পর্কে পূর্ব অবগত থাকার ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্যের পর তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ছড়ানোর অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইয়াইর গোলান। একই সঙ্গে এই ঘটনার পর সারা নেতানিয়াহুকে হামাসের হামলায় বেঁচে যাওয়াদের সহায়তা তহবিলে মোটা অঙ্কের অর্থ অনুদান হিসেবে দেওয়ার শর্ত দিয়েছেন এই বিরোধী নেতা।

ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা নেতানিয়াহু প্রশ্ন তোলেন, কীভাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়াইর গোলান হামাসের আক্রমণের দিন সকাল সকালই দক্ষিণাঞ্চলে পৌঁছে গিয়েছিলেন, যা স্বয়ং প্রধানমন্ত্রীও অত দ্রুত জানতে পারেননি। তিনি অভিযোগ করেন, যখন অন্য কেউ কিছু বুঝে উঠতে পারছিল না, তখন গোলানের এমন প্রস্তুতি রাজনৈতিক ও সামরিক দিক থেকে সন্দেহজনক।

সারা নেতানিয়াহুর এমন বক্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে বামপন্থী ‘দ্য ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান জানান, তিনি ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করছেন। মূলত হামলার দিন সকালেই তিনি দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থলে গিয়ে হামলা থেকে বেঁচে পালিয়ে আসা বহু মানুষকে উদ্ধার করেছিলেন, যা সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

৭ অক্টোবরের হামলা রোধে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও তদন্ত চলছে। এই হামলায় প্রায় ১২০০ মানুষ প্রাণ হারান, যার মধ্যে একটি বড় অংশ ছিল নোভা মিউজিক ফেস্টিভ্যালের দর্শনার্থী। 

সূত্র: আরটি

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit