রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন,৫০ হাজার টাকা অর্থদ-

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাটে মিড ডে মিলের বনরুটি পরিবহনকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মোট ১০টি বস্তায় ৯শত প্যাকেট শিশুদের খাদ্য বনরুটি পরিবহনের সময় সাইফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অবৈধভাবে রুটি উৎপাদন ও পরিবহনের দায়ে নগদ ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।

সাদাত বলেন সাংবাদিকদের বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির বনরুটি নির্ধারিত স্থানে উৎপাদন না করে সরকারি প্যাকেট ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিড ডে মিলের বনরুটি উৎপাদন করে আসছিল পৌর শহরের শিবগঞ্জ এলাকার ভাই ভাই বেকারি। আমরা বেকারির একজন প্রতিনিধিকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে সেইসাথে এইকাজ থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit