মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ এক উত্তপ্ত সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেছেন। সাক্ষাৎকার চলাকালে উপস্থাপক ক্রস্টেন ওয়েল্কারের প্রশ্নের জবাবে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “আপনি হয় অসৎ, নয়তো নির্বোধ।” 

পরে তিনি সাক্ষাৎকার শেষ না করেই স্টুডিও ত্যাগ করেন। প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন নীতি, বিচার বিভাগীয় তদন্ত, নির্বাচনী রাজনীতি এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ক্রমশ বিরক্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি উপস্থাপকের প্রশ্নকে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন।

সাক্ষাৎকারের শেষদিকে ট্রাম্প বলেন, “আমার যথেষ্ট হয়েছে, ধন্যবাদ ডার্লিং।” এরপর তিনি আসন ছেড়ে উঠে চলে যান। পুরো ঘটনাটি সম্প্রচারের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হোয়াইট হাউস-ঘনিষ্ঠ মহল ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে দাবি করেছে, তিনি বারবার একই ধরনের ‘ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। অন্যদিকে সমালোচকদের মতে, কঠিন প্রশ্নের মুখে ট্রাম্পের এই আচরণ একজন রাষ্ট্রনেতার জন্য অস্বাভাবিক এবং গণমাধ্যমের প্রতি অসহিষ্ণুতার পরিচায়ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে ট্রাম্প ও মূলধারার গণমাধ্যমের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এই ঘটনা সেই বিরোধেরই আরেকটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য সূত্র- এনডিটিভি, ইয়াহু নিউজ।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit