সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

দিল্লির হোটেলে আগুনে আহত ৮ বাংলাদেশি, আশঙ্কাজনক ৩ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশি ৮ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও হতাহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন ও ২৮ জন আহত হয়েছেন।

এর মধ্যে ভারতীয় নাগরিক ৯ জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। এছাড়া, মোজাম্বিকের দুই জন, লাইবেরিয়ার একজন, নাইজেরিয়ার চার জন এবং উজবেকিস্তানের একজন নাগরিক নিহত হন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের দুই জন করে, লাইবেরিয়ার তিন জন, নাইজেরিয়ার একজন এবং কাজাখস্তানের তিন জন নাগরিক রয়েছেন। 

আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আহত আট বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

হাইকমিশন জানায়, তারা আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি এটি।

মিশন আরও জানিয়েছে, দগ্ধ রোগীদের যাতে কোনো ধরনের ইনফেকশন বা সংক্রমণ না হয় এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আহত বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হাইকমিশন জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে তারা হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গতকাল বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

প্রধানত আবাসিক এলাকা হিসেবে পরিচিত এই মালভিয়া নগর শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে বেশ জনপ্রিয়। এলাকাটিতে ঘনবসতির পাশাপাশি প্রচুর দোকানপাট, খাবার হোটেল ও ছোট ছোট আবাসিক হোটেল রয়েছে।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/বিকাল ৫.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit