রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

কুয়েত বিমানবন্দরে ক্ষয়ক্ষতির দায় মার্কিন ক্ষেপণাস্ত্রের ওপর চাপাল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির ঘটনাটি যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে বলে দাবি করেছে ইরান। এর মাধ্যমে কুয়েতের পক্ষ থেকে আনা ‘ইরানি ড্রোন হামলার’ অভিযোগটি সরাসরি প্রত্যাখ্যান করল দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মহবি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেন। তিনি বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে যে ক্ষতি হয়েছে, তা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ত্রুটিজনিত কারণে হয়েছে, কোনো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে নয়।

তবে ইরানের এই দাবি কুয়েতি কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির সম্পূর্ণ বিপরীত। এর আগে কুয়েতের বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় বুধবার একটি ইরানি ড্রোন সরাসরি বিমানবন্দরে আঘাত হানছে। সিসিটিভি ফুটেজে বিমানবন্দরের ভেতরে ও বাইরে ড্রোনটি আছড়ে পড়ার মুহূর্ত এবং এর পরপরই বিশাল অগ্নিকাণ্ডের দৃশ্য ধরা পড়ে।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ড্রোন হামলার ঘটনায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/বিকাল ৪.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit