শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ২৮টি জাহাজ: আইআরজিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় তেলবাহী ট্যাংকার, কনটেইনার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ মোট ২৮টি নৌযান হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সংস্থাটির নৌ শাখা জানায়, এই জাহাজগুলো আইআরজিসি নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নিরাপদে পার হয়েছে। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ‘বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ’ নিয়মিতভাবে কঠোরতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিচালিত হচ্ছে।

বিবৃতিটি প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়।

ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের সামরিক বা নিরাপত্তা তৎপরতা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit