শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ রাজা সুব্রামানি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেনারেল এনএস রাজা সুব্রামানি ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৩১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। তার দায়িত্ব হবে ভারতের দীর্ঘদিনের সামরিক থিয়েটারাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, তিনি জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার মেয়াদ পূর্ণ হওয়ায় জেনারেল চৌহান দায়িত্ব থেকে অবসর নেন। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রাজা সুব্রামানি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের ৩১ জুলাই অবসর গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল সুব্রামানি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সাংগঠনিক সংস্কার এবং তিন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি দেশীয় অস্ত্র প্রযুক্তির উন্নয়ন, অন্তর্ভুক্তি ও ব্যবহারের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে জাতীয় স্বার্থ রক্ষায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে। একই সঙ্গে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করেন যে, সশস্ত্র বাহিনী নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। সিডিএস হিসেবে তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে সমন্বিত সামরিক কমান্ড কাঠামো গড়ে তোলার মাধ্যমে থিয়েটারাইজেশন মডেল বাস্তবায়ন করা। এর মাধ্যমে তিন বাহিনীর যৌথ অপারেশন সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময়ের সামরিক জীবনে জেনারেল সুব্রামানি বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চল ও কঠিন ভৌগোলিক পরিবেশে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ভাইস চিফ অব আর্মি স্টাফ ছিলেন। এর আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর গাড়োয়াল রাইফেলসের অষ্টম ব্যাটালিয়নে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার সামরিক ক্যারিয়ার শুরু হয়। তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক শিক্ষার্থী। এছাড়া কিংস কলেজ লন্ডন থেকে এমএ এবং ইউনিভার্সিটি অব মাদ্রাজ থেকে ডিফেন্স স্টাডিজে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবনে তিনি আসামে অপারেশন রাইনোর অধীনে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ গাড়োয়াল রাইফেলসের নেতৃত্ব দেন। পাশাপাশি জম্মু-কাশ্মীরে ১৬৮ ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং সেন্ট্রাল সেক্টরে ১৭ মাউন্টেন ডিভিশনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাইক কোরসহ দুটি কোরের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সামরিক গোয়েন্দা শাখার ডেপুটি ডিরেক্টর জেনারেল, ইস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস), ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে চিফ ইনস্ট্রাক্টর (আর্মি) এবং নর্দান কমান্ড সদর দপ্তরে চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৬,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit