শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও ৬০ দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান আরও ৬০ দিনের যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে সংঘাতের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, চুক্তিটি কার্যকর হতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এ চুক্তি বাস্তবায়ন হলে কয়েক সপ্তাহ ধরে স্থবির থাকা কূটনৈতিক প্রচেষ্টায় বড় অগ্রগতি হিসেবে দেখা হবে।

মার্কিন সূত্রগুলোর বরাতে জানা গেছে, সমঝোতার বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ৬০ দিনের এই সময়সীমা আলোচনার চূড়ান্ত সময়সীমা কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। কারণ বর্তমানে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীনভাবেই বহাল রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সমঝোতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবাধ রাখার বিষয়টি রয়েছে। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও বলা হয়েছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালি ইরান ও ওমানের জলসীমার মধ্যে হওয়ায় যৌথভাবে এটি পরিচালিত হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্র ইরানের যেকোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার বিরোধিতা করে আসছে।

সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছিল। বৃহস্পতিবারও উভয় পক্ষ সীমিত পাল্টাপাল্টি হামলা চালায়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৬,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit