শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইরান যুদ্ধে মার্কিন সামরিক ব্যয় ৯৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৯৫.২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ নামক একটি ওয়েবসাইটের রিয়েল-টাইম কাউন্টারের বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মার্চ মার্কিন কংগ্রেসে পেন্টাগনের দেওয়া একটি ব্রিফিংয়ের ওপর ভিত্তি করে এই রিয়েল-টাইম কাউন্টারটি তৈরি করা হয়েছে। ওই ব্রিফিংয়ে পেন্টাগন জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে শত্রুতা শুরু হওয়ার প্রথম ছয় দিনেই ওয়াশিংটন ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে। একই সাথে চলমান এই সংঘাতের প্রতিটি পরবর্তী দিনের জন্য অতিরিক্ত ১ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক হামলা চালানো হয়। হোয়াইট হাউজের পক্ষ থেকে এই হামলার সপক্ষে যুক্তি দিয়ে দাবি করা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, এই হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু ছাড়াও বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালায় ইরান। 

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২৫/বিকাল ৪.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit